1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বাহার আলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পঠিত


বাগমারা প্রতিনিধিঃ


রাজশাহীর বাগমারা উপজেলার ৯ নং শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বাহার আলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছেকরা হয়েছে। আজ বুধবার(৯ এপ্রিল) বিকেল ৫ ঘটিকার সময় পাইকপাড়া মাদ্রাসা মাঠে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কথা ব্যক্ত করেন।বাগমারা সহ উপজেলার সকল ইউনিয়ন গুলোতে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্ক থাকার ব্যাপারে
আইন-শ্রৃঙ্খলা বাহিনীর সূদৃষ্টি কামনা করেন। এলাকার যুবকদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় মনোযোগ বাড়াতে আহবান জানানো হয়।সারাদেশে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। বাড়ছে মাদকসেবীর সংখ্যা। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। মাদকের প্রভাব সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের অপব্যবহার শুধু মাদকেই সীমিত থাকে না, আরো বহু অপরাধের কারণ হয়। অন্যদিকে মাদকসেবীরা যেমন পরিবারের জন্য, তেমনি সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁঁড়ায়। সময়ের ব্যবধানে মাদকের উপকরণে বদল ঘটছে।মাদকপাচারের প্রধান দুটি আন্তর্জাতিক রুটের একটি রয়েছে বাংলাদেশে। ফলে বাংলাদেশেও মাদকের উপস্থিতি ক্রমেই বাড়ছে। নতুন নতুন মাদকও আসছে নানা পথে। শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও তরুণসমাজে মাদকাসক্তি ভয়ংকর রূপ নিচ্ছে। যেকোনো মাদক ব্যবসায়ীর প্রধান লক্ষ্য উঠতি বয়সী কিশোর ও তরুণরা। অন্যদিকে মাদকাসক্তরাও জড়িয়ে পড়ছে নানা অপরাধে।মাদকাসক্তি দূর করার জন্য সামাজিক ও পারিবারিক প্রচেষ্টাও খুব জরুরি। প্রতিটি পরিবারের সন্তানদের দিকে দৃষ্টি রাখা প্রয়োজন; খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড – ইত্যাদি বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মাদককে বলা হয় মরণনেশা। এই নেশায় যারা একবার আসক্ত হয়, তারা তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়। বিজ্ঞজনদের কোনো পরামর্শ-উপদেশ এই নেশা আসক্তদের সুপথে ফেরাতে পারে না। এভাবে সমাজে বেড়ে যায় মাদকসেবীর সংখ্যা। লাখো মানুষ আসক্ত হচ্ছে এই মরণনেশায়।মাদক বিরোধী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাগমারার কৃতিসন্তান শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশিং এর সহকারী এ এস আই আঃ মোমিন,হাফেজ আঃ রশিদ,আউচপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এনামুল হক,সাংবাদিক সোহেল রানা,শরিয়তউল্লাহ সজীব,রায়হান সরকার,শামীম হোসেন সহ এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ।মাদকের বিষয়ে কথা বললে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক বলেন, মাদক বিষয়ে আমাদের পুলিশকে যে কোনো তথ্য দিলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর