বাগমারা প্রতিনিধি:-
রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নং গুয়ালকান্দি ও ১৪ নং হামিরকুংসা ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে গণসংযোগ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূল নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দলের নেতারা। স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনা হয় এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
গণসংযোগকালে বক্তারা বলেন, দেশ গঠনে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, সুশাসন ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি বদ্ধপরিকর। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই তাদের সমস্যার বাস্তব চিত্র উঠে আসে, যা সমাধানে দলটি ভবিষ্যতেও মাঠে সক্রিয় থাকবে।
এনসিপি নেতারা আরও জানান, বাগমারা উপজেলায় ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
কর্মসূচি চলাকালে এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।