1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় দুর্নীতি বিরোধী দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন

গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে রাজশাহীর বাগমারা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুস সামাদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব ড. মুহাম্মাদ আব্দুল মুমীত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা দুর্নীতির কুফল ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করেন এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে তাদের যুক্তি ও মতামত তুলে ধরে।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর