1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ডিমের ন্যায্য মূল্য দাবিতে খামার মালিকদের প্রতিবাদ মিছিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা
রাজশাহীর বাগমারার হাট গাঙ্গোপাড়ায় ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে খামার মালিকদের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে তেঁতুলতলা মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক খামারি অংশ নেন। এসময় ব্যানার হাতে তাঁরা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মিছিল শুরু করে হাটগাঙ্গোপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুলতলা মোড়ে সমাবেশে মিলিত হন।
হাটগাঙ্গোপাড়া খামার মালিক সমিতি আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুরগির বাচ্চার দাম, খাদ্যের দাম, ঔষধের দামসহ উৎপাদন ব্যয় বেড়ে গেলেও ডিমের দাম বেড়ে না যাওয়ায় খামারিরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
তাঁরা জানান, পাইকারি বাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট খামারিদের কাছ থেকে অল্প দামে ডিম কিনে বেশি দামে ভোক্তা পর্যায়ে বিক্রি করছে। এতে খামারিরা উৎপাদন খরচই তুলতে পারছেন না। তাঁরা উল্লেখ করেন, খামারিদের কাছে প্রতি পিস ডিম ক্রয় করা হচ্ছে সাত টাকা ত্রিশ পয়সা দরে আর ভোক্তা পর্যায়ে ব্যবসায়ীরা তা বিক্রি করছে দশ থেকে এগারো টাকা মূল্যে।
বক্তারা আরও বলেন, ডিমের দাম সামান্য বাড়লেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়, কিন্তু দাম কমে খামারিরা লোকসানে গেলেও কোনো নজরদারি বা ব্যবস্থা নেওয়া হয় না।
তাঁরা দাবি জানান—
“সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্য না দিলে প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারবে না। ঋণ নিয়ে খামার করেছি, কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছি। সরকার দ্রুত উদ্যোগ না নিলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে।”
এ ব্যাপারে বাগমারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীবকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, সিন্ডিকেট আছে এটা আমরা মানছি, তবে ভোক্তাদের চাহিদার উপরেও অনেকখানি নির্ভর করে ডিমের দাম। তারপরও আমি বিষয়টি খতিয়ে দেখব।
সমাবেশে বক্তব্য রাখেন, খামার মালিক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, খামার মালিক মোঃ আব্দুর রহিম ও মোঃ রাশেদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজাহার আলী, রনি আহমেদ, আব্দুর রশিদ, আতাউর রহমান, রানা হোসেনসহ এলাকার অসংখ্য খামারি। এ সময় তারা শত শত ডিম রাস্তায় ভেঙে জোরালো প্রতিবাদ জানান।
সবশেষ খামার মালিকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ডিমের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও পাইকারি সিন্ডিকেট ভেঙে প্রান্তিক খামারিদের বাঁচাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর