1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাগমারায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মাঝে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
শনিবার (১০মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচী পালন করা হয়। এসময় ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুরুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, খাঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা রানী মন্ডল, দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল আলম, বুজরুক কৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, মামুনুর রশীদ মামুন প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রঞ্জন কুমার সূত্রধর, ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এলিশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর