1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় কলেজ সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষের দায়িত্ব অর্পণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় এডহক কমিটির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষের দায়িত্ব অর্পণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ৭ এপ্রিল, দুপুর ১২:৩০ ঘটিকায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মহাবিদ্যালয়ের শিক্ষক স্টাফ রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি, শিক্ষক-কর্মচারী’ এবং এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাড়িয়া মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহামুদুজ্জামান (মজিবুর) এবং সদ্য অনুমোদিত এডহক কমিটির সভাপতি ও গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোছাঃ শাহনাজ বেগম।
লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করে বলেন, স্থানীয় মৃত হামিদ শেখের ছেলে এনামুল হক (তিনি কলেজের আহবায়ক কমিটির সভাপতি দাবীদার) কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। বোর্ড কর্তৃক অনুমোদিত কমিটির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। তারা বিধি বহির্ভূতভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন। তাই এসব অপচেষ্টা বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দোষী ব্যক্তিদের শাস্তিও দাবী করা হয়েছে। এবিষয়ে মুঠোফোনে অভিযুক্ত এনামুল হকের নিকট জানতে চাইলে বোর্ডের কোন ডকুমেন্টস তার কাছে নেই স্বীকার করে বলেন, হুমকি দেয়ার বিষয়টি সঠিক নয় ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ আলী মাস্টার, শিক্ষক প্রতিনিধি আয়নাল হক, জেষ্ঠ প্রভাষক মেছের আলী, ওবাইদুর রহমান, বিমান কুমার চক্রবর্তী, মদন কুমার পাল, হারুর-অর রশীদ, আরিফ হোসেন, বদরউজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।
উল্লেখ্য যে, সংবাদ সম্মেলনের পূর্বে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি  শাহানাজ বেগমের সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে ও জানা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর