1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ইফতার মাহফিল ও সংবর্ধনা, উন্নয়নের প্রতিশ্রুতি এমপি আব্দুল বারীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার উত্তর একডালা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ আব্দুল বারী বলেন, “এই সংবর্ধনা আমার জন্য সম্মানের, তবে এর চেয়েও বড় দায়িত্বের। বাগমারার মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত বাগমারা গড়ে তুলব, ইনশাআল্লাহ।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ অহিদুল ইসলাম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি মহোদয়ের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করব।”
ড. মোঃ ওয়ারেছ আলী বলেন, “এ ধরনের আয়োজন জনসম্পৃক্ত রাজনীতিকে আরও শক্তিশালী করে।”
মাস্টার মোঃ আঃ সালাম যুবসমাজকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া মাওলানা আবু তালেব ও মাওলানা হারুন অর রশিদ রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল খায়ের মোঃ ফতেহ। তিনি বলেন, “ইফতার মাহফিল ও সংবর্ধনা আয়োজনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে চাই।” সঞ্চালনা করেন মাওলানা মোঃ ইউসুফ আলী।
সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও বাগমারার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর