
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের (আমাসুফ) আয়োজনে সদস্যদের ঈদ পুনর্মিলনী ও পরিচয় পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগমারা উপজেলার ভবানীগঞ্জে সংস্থার নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাগমারা শাখার সভাপতি সাবেক সেনা সদস্য হাজী আইয়ুব আলী সরকার।
আমাসুফ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি আক্কাস আলী, দায়েম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন খান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাইসাল বিন আইয়ুব, আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন সহ-আইন বিষয়ক সম্পাদক নাজমুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক মজনু মোহাম্মদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রনি শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন অসহায় অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এরই মধ্যে অনেক মামলার বাদী ও বিবাদীদের নিষ্পত্তি করেছেন তারা এবং আগামী দিনগুলোতেও তাদের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।