1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আকস্মিক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত 

মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪১৫ বার পঠিত
মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে:
রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আজ ১৩ এপ্রিল, রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসার বিন্দুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান গোবিন্দপুর ইউনিয়নের মাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি হাটমাধনগর আলীম মাদ্রাসার সহকারী মাওলানা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় তিনি তার কর্মস্থল হাটমাধনগর আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন পথিমধ্যে নরদাশ ইউনিয়নের সুজনপালশা বিন্দুর মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অত্যন্ত সৎ এবং ধার্মিক হিসেবে পরিচিত ছিলেন আব্দুল মান্নান। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার সাবেক সেক্রেটারি হলেও দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছেই তিনি সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর