1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত


বাগমারা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর থেকেই তাকে ঘিরে বাগমারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। শুভেচ্ছা বিনিময়ের ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।

এ সময় ডা. আব্দুল বারী সরদার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় বাগমারার সাধারণ মানুষের বিজয়। আমি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও মাদকমুক্ত বাগমারা গড়তে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ডা. আব্দুল বারী সরদার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

ডাক্তার আব্দুল বারীর বিজয়ের মধ্যে দিয়ে বাগমারার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন এমপির নেতৃত্বে বাগমারায় উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর