1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়া সদরে  চানাচুর কারখানায় ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সদর উপজেলার বানদিঘী ও এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি চানাচুর কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাহী চানাচুর কারখানাকে ১ লাখ টাকা এবং রুচি ফুড কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, কারখানা দুটিতে ২ থেকে ৩ মাস ধরে ব্যবহৃত পোড়া তেলে চানাচুর ভাজা হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, ময়লা মেঝেতে নোংরা পায়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছিল। এছাড়াও অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর প্রস্তুত করা হচ্ছিল।
পরিদর্শনে আরও দেখা যায়, কারখানাগুলো বিএসটিআইসহ কোনো ধরনের মানসনদ ও নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করছিল। খাদ্যপণ্যের মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য প্রদান করা হচ্ছিল।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারায় মাহী চানাচুর ও রুচি ফুডকে পৃথকভাবে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধিমালা অনুযায়ী জব্দকৃত খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে মো. রাসেল, নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর