1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়া শিবগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে ২০টি অসহায় পরিবারের মাঝে ভেড়া বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান এর চলমান কর্মসূচির আওতায় ২০২৫ সালে বরাদ্দকৃত বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০টি অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।

শুক্রবার শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা-এর উদ্যোগে আলিয়ার হাট সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এই ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার নাগরিকদের নিয়ে গঠিত এই সমিতি ২০২৩ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমিতিটি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, ও দারিদ্র্য বিমোচনে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।

উক্ত ভেড়া বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রশিদ বুলু উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সম্মানিত সদস্য মোফাচ্ছের আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাঃ এ. জেড. এম. মাইদুল ইসলাম বলেন,
“দারিদ্র্য বিমোচনের জন্য ছাগল ও ভেড়া বিতরণ প্রকল্পটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমরা যদি প্রতি বছর অন্তত ২০টি পরিবারকে সহায়তা দিতে পারি, তবে তারা ইনশাআল্লাহ স্বাবলম্বী হয়ে উঠবে। সমিতির সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই কার্যক্রমে তাদের সাহায্য সহযোগিতার জন্য।
সমিতির সভাপতি ড.কাজী মোঃ ইমদাদুল হক বলেন,
“আমি পশুসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, দারিদ্র্য বিমোচনে এই রুপ ক্ষুদ্র উদ্যোগও বড় ভূমিকা রাখতে পারে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি পরিবারকে সহায়তা করি, তবে সমাজ ও দেশ এগিয়ে যাবে।”তিনি আরও বলেন,
“শিবগঞ্জ উপজেলার রাজনীতিবিদ, চাকুরিজীবী ও সুশীল সমাজের সবাইকে আহ্বান জানাচ্ছি— আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। সমাজ বদলাবে, দেশ উন্নত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর