1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ায় ১০ কেজি গাঁজা সহ, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

গত বৃহস্পতিবার বিকেলে বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় দুজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি পাথরভর্তি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতরে বিশেষভাবে লুকানো একটি কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী
মোঃ শমসের আলী (৩৫), পিতা- মোঃ সুলতান, সাং- হীরারকুঠি, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা- মৃত আহাতাব আলী, সাং- শিংগিরভিটা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর