
গ্রাম বাংলা ২৪ ডেস্ক :
বগুড়ার সাত মাথা থেকে হাফ কিলোমিটার উত্তরে মাটি ডালি রোড, দত্তবাড়ী নামক এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের হিসাব রক্ষক (ক্যাশিয়ার) ইকবালকে হত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ৮ই সেপ্টেম্বর মধ্যরাতে, নেপথ্যের রহস্য উদঘাটন করেছে পুলিশ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ফিলিং স্টেশনের সেলসম্যান রতন তার সহকর্মী ম্যানেজার ইকবালকে হত্যা করে।
পুলিশের তদন্তে সূত্রে জানা গেছে সেলসম্যান রতনকে পাম্পের তেল চুরির অপবাদ দিয়েছিল ম্যানেজার ইকবাল, সেই দ্বন্দ্বের জের ধরেই হত্যা কান্ডটি ঘটেছে।
সুযোগ সন্ধানী ঘাতক পূর্বের জের ধরেই সেদিন মধ্যরাতে ইকবাল ঘুমিয়ে পড়লে পরিকল্পিতভাবে রতন তার রুমে ঢুকে গ্রিলের ছিটকানি লাগিয়ে দেয়।
তারপর একহাতে টর্চ লাইট জ্বালিয়ে পরিস্থিতি দেখে নেয়, এবং পকেটে থাকা হাতুড়ি বের করে মাত্র ১৫ সেকেন্ডে ১৩ বার মাথাই আঘাত করে, মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে রতন পলাতক ছিল, অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে আটক করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি’র ইনচার্জ ইকবাল বাহার, পুলিশ জানায় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।