1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ৬১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ১ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে র‌্যাব জানতে পারে, বগুড়ার শিবগঞ্জ থানাধীন ৯ নম্বর দেউলি ইউনিয়নের রহবল মৌজা এলাকা দিয়ে একটি প্রাইভেট কারযোগে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা বহন করছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং রাত ১১টা ২০ মিনিটে বগুড়ার শিবগঞ্জ থানাধীন রহবল এলাকায় মো. আশরাফ আলীর ইটভাটার সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
মো. মিলন বাবু (২৩), পিতা–মো. সুলতান আলী, মো. সোহেল রানা (২৬), পিতা–মো. মনছুর আলী, মো. সুজন বাদশা (২৪), পিতা–মো. সুরুজ আলী
তিন জনেই লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামের বাসিন্দা।

তাদের হেফাজত থেকে একটি নীল রঙের প্রাইভেট কার (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-খ-১৩-১১৬০) ও ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে অভিনব কৌশলে পরিবহন ও বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর