1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ সহ দুইজন গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

বগুড়ায় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর থানাধীন চক সূত্রাপুর হরিজন কলোনী কালী মন্দিরের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ক্যাপ্টেন জানে আলম সাদিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ডিবি’র ওসি ইকবাল বাহার, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম, সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলমসহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা।
অভিযান চলাকালে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। এসময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ
শ্রী হরিজন (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর
(উভয়েই চক সূত্রাপুর হরিজন কলোনীর বাসিন্দা) গ্রেফতার হন।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর