1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ:


 বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার শেরপুর উপজেলার কোটপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ শাহ আলী (৪৪) এবং ছবুর উদ্দিনের ছেলে মোঃ হাসানুর রহমান শান্ত (২১)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (নি.) মোঃ আজিজুল ইসলাম জানান, জিডি নং–৭২২ ও এনপিসিসি নং–২২৭/২০২৫ এর ভিত্তিতে তারা মাদকবিরোধী অভিযানে বের হন। অভিযানে শিক্ষানবিশ সার্জেন্ট মোকলেছুর রহমান, কনস্টেবল মনির হোসেন, ইউনুছ ও ড্রাইভার কনস্টেবল হাবিবুর রহমান অংশ নেন।



অভিযান চলাকালে “ফাইভ স্টার পরিবহন” এর একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-১৫৭৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সিটে থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মোঃ শাহ আলীর কাছ থেকে থাকা নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি হাসানুর রহমান শান্ত স্বীকার করেন, তারা গাঁজা গাজীপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত তিনজন স্বাক্ষীর সামনে টর্চলাইটের আলোতে ব্যাগ খুলে মাদক দ্রব্য জব্দ করা হয়। পরে সরকারী ডিজিটাল ওজন মেশিনে ওজন করে তা নিশ্চিত হওয়া যায়। জব্দকৃত গাঁজার মধ্য থেকে ২০০ গ্রাম নমুনা হিসেবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর