1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার শেরপুরে  এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ :

শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলায় মিনতি খাতুন (৩০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শেরপুর উপজেলার গারিদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনতি খাতুন ওই গ্রামের ব্যবসায়ী কবির হোসেন বাবুর স্ত্রী। তিনি ধুনট উপজেলার মৃত মোজহার আলীর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিনতি খাতুন। পরে স্বজনরা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ স্থানান্তর করেন। ভোর সাড়ে ৪টার দিকে শজিমেক হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী কবির হোসেন বাবু জানান, ব্যবসায়িক কাজে তিনি রাতে বাইরে ছিলেন। রাত ২টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে অসুস্থ অবস্থায় দেখে দ্রুত স্বজনদের সহায়তায় হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ভোর ৬টার দিকে মরদেহ বাড়িতে আনা হয় এবং সকাল ৮টার মধ্যে তড়িঘড়ি করে গোসল সম্পন্ন করে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়।
নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, “আমার বোন মারা যাওয়ার খবর আমাকে জানানো হয়নি। পরে প্রতিবেশীরা ফোন করে জানায়, ধোয়ানো শেষ, তোমরা এলে দাফন করা হবে। তখন থেকেই আমাদের সন্দেহ হয়। কারণ কিছুদিন আগে আমার বোন জানিয়েছিল, তার স্বামী আরেকটি বিয়ে করেছে—এ নিয়ে প্রায়ই তাকে মারধর করত।”
তিনি আরও জানান, প্রায় ১৫ বছর আগে কবির হোসেনের সঙ্গে মিনতির বিয়ে হয়। তাদের সংসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুটি সন্তান রয়েছে।
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিক জানান, রাত ৩টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর