1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত আড়াই টায় উপজেলার সান্তাহার শহীদ মিনার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল আওয়ায় পার নওগাঁ সরদারপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার জানান, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান ও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা তামিল করার সময় সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ রাত আড়াই টায় আদমদীঘির সান্তাহার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে রবিউল আওয়াল নামের এক যুবককে আটক করার পর তার হেফাজতে থাকা ১০ ইঞ্চি লম্বা একটি সিলভার রংয়ের স্টীলের ধারালো অবৈধ ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করে আজ রোববার ১১মে দুপুরে গ্রেপ্তারকৃত রবিউল আওয়ালকে আদালতে প্রেরণ করা হয়ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর