1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত

 

 

গ্রাম বাংলা ডেস্ক ঃ

বগুড়ার আদমদীঘিতে স্বামী স্ত্রীর মধ্যে কলহের জেরধরে স্ত্রী সাথী আক্তার (২৭) গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার (১৬ মার্চ) সকালে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির ছাতারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
মৃত সাথী আক্তার আদমদীঘি উপজেলার ছাতারবাড়ি গ্রামের ভ্যানচালক মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ভ্যানচালক মিজানুর রহমানের সাথে তার স্ত্রী সাথী াাক্তারের নানা বিষয়ে কলহ লেগে ছিল। গত রোববার সকাল ৭টায় তাদের মধ্যে আবারো কলহের সৃষ্টি হলে বেলা ১০ টায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রী সাথী আক্তার তার শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আদমদীঘি থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়ে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর