1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ায় তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ :

সোমবার বিকেলে বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া সদর উপজেলার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শ্রী মঙ্গল হরিজন (২৭), পিতা: মৃত গয়া বাঁশফোড়, সাং: রেল কলোনী;
মোঃ আলমগীর বাবু (৩৫), পিতা: মৃত মোজাম্মেল, সাং: সূত্রাপুর; মোঃ উজ্জ্বল (৪৫), পিতা: মৃত টুকু ব্যাপারী, সাং: উত্তর চেলাপাড়া। তিনজনই বগুড়া সদর থানার বাসিন্দা।
ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর