1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়া নন্দীগ্রামে সি এনজি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

‎বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী শামসুল হক (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের কাথমের মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত শামসুল হক নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার মো. শাহানুর (৫৫), মোখলেসুর রহমান (৬২), তার দুই মেয়ে সুমাইয়া (২৫) ও ববি (৪০), এবং নিহত শামসুল হকের স্ত্রী শাহানুর বেগম (৬০)।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন তারা। কুন্দরহাট পার হয়ে কাথম রোড হয়ে সিমলা রাস্তায় ঢোকার সময় রাজশাহী থেকে বগুড়াগামী গ্যাস সিলিন্ডারবোঝাই একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর শামসুল হকের মৃত্যু হয়।

‎পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ চালক পলাতক রয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর