1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার পঠিত



গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট ঃ
বগুড়ার আদমদীঘিতে পানি সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মাইন হোসেন (২৮) নামের এক সেনাবাহিনীর সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের রোস্তম আলীর ছেলে। আজ বুধবার ( ৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
পারিবারিক সুত্রে জনাযায়, মাইন হোসেন সেনাবাহিনীর সদস্য সে ঘাটাইল সেনা নিবাস হতে  র‍্যাপিট একশন ব্যাটালিয়ন হেড কোয়াটারে পোষ্টিংয়ে ছিলেন। গত ৮ এপ্রিল ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বুধবার দুপুর সোয়া ১ টায় নিজ বাড়ির পাশে একটি ডোবার পানি সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পর্শে ঘটনা স্থলেই মারা যান। তার ছুটির মেয়াদ ছিল ২২ এপ্রিল পর্যন্ত। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর