1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ায় আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া নেয়ায় জরিমানা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত




গ্রাম বাংলা ডেস্ক রিপোর্টার ঃ
বগুড়ায় আদমদীঘিতে ঢাকাগামী বাস যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করায় এক বাস কাউন্টারে ৮ হাজার টাকা জরিমানা ও অতিরিক্ত হারে আদায় করা বাস ভাড়া যাত্রীদের নিকটতৎক্ষনিক ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আজ শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের নিকট এআর শ্যামলী কাউন্ডারের সামনে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, পবিত্র ঈদুল ফিতরের পর দিন থেকেই নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন অভিমুখে ছেড়ে যাওয়া দুর পাল্লার বাস কাউন্ডার কৃর্তপক্ষ যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছিল। আজ শুক্রবার বেলা ১১ টায় আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি সদরের পশ্চিম বাজার বাস কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি ঢাকা গামী বাস থামিয়ে যাত্রীদের নিকট থেকে বাস কর্তৃপক্ষ নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে ভাড়া আদায় করা হয়েছে বলে বাস যাত্রীরা অভিযোগ করার পর নির্বাহি ম্যাজিষ্ট্রেট বেশ কয়েকটি বাসের যাত্রীদের নিকট থেকে আদায় করা অতিরিক্ত টাকা তৎক্ষনিক ফেরৎ দেয়ার ব্যবস্থা করেন। এছাড়া আদমদীঘিতে অবস্থিত এন আর শ্যমলী বাস কাউন্টারের এজেন্ট হীরেন সরকার ঢাকামুখি যাত্রীর নিকট থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বাস ভাড়া বেশি আদায় করায় তার ৮ হাজার টাকা জরিমানা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর