1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎ফেলানী হত্যার এক যুগ পর-ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত


‎লালমনিরহাট প্রতিনিধি:

‎সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুন হত্যার এক যুগ পেরিয়ে গেলেও তার পরিবার এখনো সেই ক্ষত ভুলতে পারেনি। তবে এবার পরিবারের জন্য এসেছে নতুন এক সুখবর। ফেলানী হত্যার এক যুগ পরে তার আপন ছোট ভাই মোঃ আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিলেন।

‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

‎এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় তিনি অংশ নিয়ে উত্তীর্ণ হন।

‎অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে রয়েছে। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে আমরা সর্বদা সতর্ক। আশা করি, প্রশিক্ষণ শেষে ফেলানীর ছোট ভাই মোঃ আরফান হোসেন একজন দক্ষ ও যোগ্য সদস্য হয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন।”

‎২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কাঁটাতারে ঝুলে থাকা সেই হৃদয়বিদারক দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে তার পরিবার।

‎ফেলানীর ছোট ভাইয়ের বিজিবিতে যোগদানকে পরিবার ও স্থানীয়রা দেখছেন নতুন স্বপ্ন পূরণের পদক্ষেপ হিসেবে। তাদের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করা বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন তার ছোট ভাই মোঃ আরফান হোসেন পূর্ণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর