1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ফুলবাড়ীতে বিরল চার পা-ওয়ালা কানি বকের সন্ধান, এলাকায় ব্যাপক কৌতূহল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির এক চার পা-ওয়ালা কানি বকের সন্ধান মিলেছে। বকটির স্বাভাবিক দুটি পায়ের সঙ্গে অতিরিক্ত আরও দুটি ছোট আকারের পা রয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরপাড়ে বকটিকে দেখতে পান। কাছে গিয়ে লক্ষ্য করেন, এটি সাধারণ বকের মতো নয়; বরং চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে কৌশলে তিনি বকটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় বন্দী করেন।

এরপর থেকে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। অনেকেই জানাচ্ছেন, জীবনে অসংখ্য বক দেখলেও চার পা-ওয়ালা বক এর আগে কখনও দেখেননি। স্থানীয়রা এটিকে আল্লাহর ইচ্ছার নিদর্শন বলে মন্তব্য করেছেন।

আব্দুর রশিদ জানান, প্রথম দেখায় তিনি বকটি দেখে হতবাক হয়ে যান। আগ্রহবশত সেটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় রেখেছেন। বাজার থেকে মাছ কিনে এনে নিয়মিত খাওয়াচ্ছেন এবং বকটির যত্ন নিচ্ছেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক, যা গ্রামাঞ্চলে সাধারণত কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এ বকের অতিরিক্ত দুটি পা গজিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর