1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

প্রিয় জন্মভূমি নরদাশ ও বাগমারাসহ দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৩৭ বার পঠিত


প্রিয় জন্মভূমি নরদাশ ও বাগমারা এবং দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

মুসলিম জাহানের সর্ববৃহৎ দুইটি ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও ত্যাগের শিক্ষা গ্রহণের পর আমাদের মাঝে ফিরে আসে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে ভরা এই পবিত্র ঈদ।

ঈদুল ফিতর মানুষের অন্তরের সকল হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা ও কুটিলতা দূর করে পারস্পরিক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনে। এই পবিত্র উৎসব সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সেতুবন্ধন তৈরি করে। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে ভ্রাতৃত্ব ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

তাই বাগমারাবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আমার আন্তরিক আহ্বান—ঈদের প্রকৃত শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। তাদের প্রতি সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিই।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই ছোট ছোট বিষয়কে বড় করে তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন। এর ফলে মানুষের মাঝে অযথা দূরত্ব ও বিভেদ সৃষ্টি হচ্ছে। আসুন, আমরা যেকোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সহনশীলতার মাধ্যমে বিষয়গুলো বিচার করি। মানুষের ছোটখাটো ভুলত্রুটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অভ্যাস গড়ে তুলি এবং পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করি।

পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত উপলক্ষে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একে অপরের প্রতি বন্ধুত্ব, ভালোবাসা ও মানবতার হাত বাড়িয়ে দিতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।

পরিশেষে, আমার প্রাণপ্রিয় জন্মভূমি বাগমারা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক গ্রাম বাংলা ২৪” সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুক—এই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই সাথে এই সংবাদ মাধ্যমের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি।
সকলকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা—
ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে,
মো: আব্দুর রাজ্জাক
সহকারী অধ্যাপক
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
পানিয়া নরদাশ ডিগ্রি কলেজ
স্বত্বাধিকারী, বাতিঘর বিদ্যালয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর