রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে ধানের শীষের মনোনয়ন চান নয়জন। তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, পুঠিয়া বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক, শিল্পপতি আব্দুস সাত্তার, এ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার রেজাউল করীম, শ্রমিক দলনেতা রোকনুজ্জামান আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধক্ষ্য গোলাম মোস্তফা।
এদের মধ্যে দলীয় মনোনয়ন পান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হন। পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ১৯৯৬ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। ফলে যোগ্য প্রার্থী না দিলে এবারে এই আসনটি হারানোর আশঙ্কা করছে তৃনমূল।








