
এস,এম জাহাঙ্গীর, বাগমারা
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি প্রাইমারি স্কুলে ছোট বাচ্চাদের ক্লাস রুমের মেঝেতে আর্ট ক্লাসের জন্য ও শিশু শ্রেনির বাচ্চাদের ক্লাসের জন্য মেঝেতে কার্পেট প্রদান করেন গোয়ালকান্দি ফাউন্ডেশন, এই উদ্যোগ নিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আঞ্জুমান
লায়লা।
বাগমারার গোয়ালকান্দি প্রাইমারি স্কুলে সরকারিভাবে সকল সুবিধা আছে, তবুও ব্যাক্তি উদ্যোগে এমন একটা কাজের প্রশংসা করেছেন এলাকাবাসী, এলাকার শিক্ষানুরাগী ও গোয়ালকান্দি ফাউন্ডেশনের সদস্য আকরামুল ইসলাম প্রাইমারি স্কুল এর খোঁজ খবর নিতে গেলে প্রধান শিক্ষাক বলেন, আমরা যদি নিজ উদ্যোগে ছোট বাচ্চাদের নরম কার্পেট মেঝেতে দিতে পারি তাহলে ছোট বাচ্চাদের আর্ট ক্লাস ও শিশু শ্রেনির ক্লাস এর জন্য খুব ভালো হয়।
এমন উদ্যোগ এর কথা শুনে সবার খুব পছন্দ হয় এবং এর ধারাবাহিকতায় গোয়ালকান্দি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী আনোয়ারুল ইসলাম প্রতিশ্রুতি দেন খুব তাড়াতাড়ি তিনি বাচ্চাদের কার্পেট এর ব্যবস্তা করে দিবেন এবং ১৪ এপ্রিল প্রায় দশ হাজার টাকা মূল্যের একটি কার্পেট প্রদান করেন তিনি।
এই রকম সকল শিক্ষা মূলক কাজের সাথে সহযোগিতা করছেন এই ফ্রান্স প্রবাসী আনোয়ার ইসলাম। তার সাথে কথা বললে তিনি আরও জানান, গোয়ালকান্দি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও খেলাধুলার জন্য সবসময় কাজ করছে ভবিষ্যতে আরও বড়সড় উদ্যোগও নেওয়া হবে।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান লায়লা বলেন, একটি সুন্দর পরিবেশ শিক্ষার মান উন্নয়ন করে, এই ছোট ছোট পরিবর্তনের মধ্যে দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা সম্ভব, এই কাজের সহযোগিতার জন্য ফাউন্ডেশন ও এর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন, তিনি বলেন বাচ্চারা স্কুলমুখী হলে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে বিশ্ব জয় করার জন্য, এই জন্য ভালো শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ।
ব্যাক্তি উদ্যোগের এমন কাজের প্রশংসা করে বলেন, যে এলাকার মানুষ শিক্ষা নিয়ে কাজ করে তারা অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকে।
এ ছাড়াও শিক্ষা উপকরণ সহ কার্পেট প্রদান কালে উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ফাউন্ডেশনের আকরামুল ইসলাম, ফজলুর রহমান, মাহফুজুর রহমান, মামুনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।