1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎শনিবার (২৪ জানুয়ারি) ভোরে সীমান্তের ৮০১/১১ এস নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

‎​আটক রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

‎​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রাশেদুল ইসলাম দহগ্রাম সীমান্তের ডাংগাটারী বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
‎​
‎​এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (রংপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, ওই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে বিএসএফ আটক করে তাদের হেফাজতে রেখেছে।

‎​তিনি আরও জানান, আটক যুবককে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর