1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

নাশকতার মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ আওয়ামীলীগ নেতা মো.রাসেল চৌধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৭ নভেম্বর ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার আদর্শনগর বাজারে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করেন ভুক্তভোগী বিএনপি নেতা।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আওয়ামীলীগ নেতা রাসেল চৌধুরীকে গত রাতে গ্রেপ্তার করা হয়, আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর