1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নরদাশ ফুটবল একাডেমিকে আব্দুর রাহিম ট্রেডার্সের জার্সি উপহার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত

আব্দুস সালাম ক্রীড়া প্রতিবেদক বাগমারা:

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আব্দুর রাহিম ট্রেডার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট চাল ব্যবসায়ী মোঃ মতলেবুর রহমান বাবু নিজে উপস্থিত থেকে নরদাশ ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নরদাশ ক্রিকেট টিমের সাবেক খেলোয়াড়, ব্র্যাকের এরিয়া ম্যানেজার দুর্গাপুর মোঃ হুমায়ুন কবির।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোতালেবুর রহমান বাবু বলেন যেহেতু আমি নরদাশ গ্রামের সন্তান তাই নরদাশ ফুটবল একাডেমীকে জার্সি উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। খেলাধুলা শারীরিক গঠনে সাহায্য করে এবং মাদকদ্রব্য থেকে দূরে রাখে। তাই নরদাশ এবং আশেপাশের গ্রামের ছেলেদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের পরামর্শ দেন। আগামীতে খেলোয়ারদের বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়া নরদাশ ফুটবল একাডেমির খেলোয়াড়রা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতলেবুর রহমান বাবুকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ব্যবসার উত্তরোত্তর উন্নতি কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর