1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নতুন নীতিমালায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ, চাইলেই মিলবে না অস্ত্র

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

রিমন মাহমুদ:

বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র পাওয়ার শর্ত কিছুটা কঠিন করল অন্তর্বর্তী সরকার। পিস্তল, রিভলবার ও রাইফেলের লাইসেন্স পেতে চাইলে পরপর তিন অর্থবছর ধারাবাহিকভাবে পাঁচ লাখ টাকা করে আয়কর দিতে হবে। আর শটগান পাওয়ার ক্ষেত্রে আগের তিন অর্থবছরে ধারাবাহিকভাবে দুই লাখ টাকা আয়কর দিতে হবে।

২০১৬ সালের নীতিমালা অনুযায়ী পিস্তল, রিভলবার, রাইফেলের লাইসেন্স পেতে কমপক্ষে ৩ লাখ টাকার আয়কর দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু গত ১০ জুলাই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার সংক্রান্ত নতুন নীতিমালায় ফি বাড়ানোর কথা বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন নীতিমালা জারি করা হয়। বর্তমানে ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে এবং শটগানের বেলায় ছিল এক লাখ টাকা করে, যা ২ লাখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া কঠিন করতে ফি দ্বিগুণ করা হয়েছে। নতুন নীতিমালা পর্যালোচনা করে দেখা যায়, ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবারের লাইসেন্স ইস্যু ফি বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। আগে যা ছিল ৩০ হাজার টাকা। বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স ইস্যু ফি এখন ৪০ হাজার টাকা। আগে ছিল ২০ হাজার টাকা। পিস্তল ও রিভলবারের লাইসেন্স নবায়ন ফি দিতে হবে ২০ হাজার টাকা। আগে ছিল ১০ হাজার টাকা। বন্দুক, শটগান ও রাইফেলের নবায়ন ফি বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। যা আগে ছিল ৫ হাজার টাকা।

আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক পর্যায়ে লাইসেন্স ইস্যু ফি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আগে ছিল ২০ হাজার টাকা। লাইসেন্স নবায়ন করতে আগে খরচ হতো ৫ হাজার টাকা, এখন তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান পর্যায়ে আগে লাইসেন্স ইস্যু ফি ছিল ৫০ হাজার টাকা। এখন করা হয়েছে ১ লাখ টাকা। অস্ত্রের ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানের বেলায় আগে লাইসেন্স ফি ছিল ২০ হাজার টাকা। এখন করা হয়েছে ৪০ হাজার টাকা। প্রবাসী কোনো বাংলাদেশি বা কোনো দ্বৈত নাগরিক আগ্নেয়াস্ত্রের আবেদনের যোগ্যতা হিসেবে ধারাবাহিক তিন বছর ১২ লাখ টাকা হারে রেমিট্যান্স এবং বিদেশে আয়কর দেওয়ার প্রমাণপত্র থাকতে হবে।

এ ছাড়াও কিছু পেশার মানুষ বিশেষ প্রাধিকার হিসেবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন। তাঁদের জন্য আয়কর পরিশোধের বাধ্যবাধকতা নেই। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিরা আয়কর পরিশোধ ছাড়াও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন। এ তালিকায় আরও রয়েছেন সিটি করপোরেশনের মেয়র ও ‘ক শ্রেণির’ পৌরসভার মেয়র। এ ছাড়া জেলা পরিষদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তি, সামরিক বাহিনীতে কমিশন্ডপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, গবেষণার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি।

নীতিমালা অনুযায়ী, সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তি, জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডে চাকরিরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে পিস্তল, রিভলবার, শটগান ও রাইফেলের লাইসেন্স ফি এবং নবায়ন ফি প্রযোজ্য হবে না।

নীতিমালায় বলা হয়েছে, ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন না। ফৌজদারি আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সাজা শেষ হওয়ার পাঁচ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর