1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তা ঘটনায় মূল অভিযুক্ত হান্নান গ্রেফতার, গুঁড়িয়ে দেওয়া হলো আস্তানা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত


মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁ-রাজশাহী মহাসড়কের ‘১৪ মাইল’ এলাকায় সিএনজি যাত্রী হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

​গতকাল (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজি যাত্রীদের সাথে চরম অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
​পুলিশি অভিযান ও গ্রেফতার
​ভিডিওটি ভাইরাল হওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কঠোর নির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ। আজ সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করার পাশাপাশি তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

​পুলিশ সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
​বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর