1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁর মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজনের নেতৃত্বে একটি দল উপজেলার কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) গ্রামে অভিযান চালায়। এসময় মো. আনারুল ইসলাম (৪০) এর লিচু বাগানের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রি করছিল বলে জানা যায়।

অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন:
পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।
এসময় তাদের কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (ওজন প্রায় ৫.২০ গ্রাম), মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি ছোট কাঠের টুকরা, ৪টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।

পরে আটককৃতদের মান্দা থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর