1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ ডেস্ক:

পোরশা উপজেলার শীতলী গ্রামের একটি কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের প্রাচীন এই মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁর পোরশা উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের একটি মহামূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৬) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ জানতে পারে যে শীতলী গ্রামের জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে। এই খবরের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত ১১:০৫ মিনিটের দিকে কবরস্থানের ভেতর একটি আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় হিন্দুধর্মীয় দেবতার সদৃশ মূর্তিটি পাওয়া যায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ৫৬ ইঞ্চি উচ্চতার এবং প্রায় ১৩৭ কেজি ওজনের মূর্তিটি জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কষ্টিপাথরের এই মূর্তিটি কয়েক শতাব্দী বা হাজার বছরের পুরনো হতে পারে, যা একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ। বর্তমানে মূর্তিটি পোরশা থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর