1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি মামুন সম্পাদক শাহিন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে মামুন হোসেন সভাপতি ও বায়েজীদ রায়হান শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এজেড মিজান ও মাসুম আলী নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ১১ বছর পর রোববার (২০ জুলাই) ৯ টি ওয়ার্ডের কাউন্সিলররা সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে নজিপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর কোনো সম্মেলন করতে পারেনি দলটি।

এদিন বিকেলে ৫টার দিকে পৌরসভার পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিন প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর