1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দূর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) দুপুর থেকে নানা কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।

আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় তিনজন সফল ব্যবসায়ী বক্তব্য রাখেন।

বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরা হয়।

পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর