1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ যাত্রীর

দুর্গাপুর, রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

দূর্গাপুর প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও ভটভটির (নসিমন) মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজি কিশোরপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের আসনে থাকা যাত্রী আফজালের মুখমণ্ডল থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আফজালের চাচাতো ভাই মামুন (১৮), দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) গুরুতর আহত হন। বর্তমানে তারা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর সিএনজি ও ভটভটি উল্টে যায় এবং চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি জব্দ করা হয়েছে এবং নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর