1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে যুবসমাজের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত



দূর্গাপুর প্রতিনিধিঃ
মোঃ জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহীর দুর্গাপুরে সিংগা গ্রামের যুবসমাজের উদ্যোগে অসহায় হতদরিদ্রের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২৮ মার্চ (শুক্রবার) দুর্গাপুর মডেল উচ্চবিদ্যালয়ে বিকাল ৪ টার দিকে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,

উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক, রাজশাহী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সদস্য খায়রুল ইসলাম, জাজাস পৌর আহ্বায়ক শরিফুল ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ, রিদয় ও শাকিল প্রমূখ যুবকরা উপস্থিত ছিলেন।

সোহেল রানা শহীদ জানান, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ধনী গরীব সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে সিংগা গ্রামের যুব সমাজের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করেছি আমরা। এতে করে ঈদের দিনে সকলেই একই ধরনের খাবার খেতে পারবে উৎসবের আমেজ প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়বে।

ঈদ সামগ্রী হাতে পেয়ে এক হতদরিদ্র বলেন, আমি অনেক খুশি ও আনন্দিত হয়েছি এই ঈদ সামগ্রী হাতে পেয়ে।আমার পক্ষ থেকে এই যুবসমাজের জন্য দোয়া ও শুভকামনা রইল।

পরিশেষে শহীদ জানান,
ভবিষ্যতে আমরা বড় পরিসরে অসহায় মানুষদের সহায়তা করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর