1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত



‎দুর্গাপুর প্রতিনিধি : মোঃ জাহাঙ্গীর আলম আকাশ


২৬ মার্চ আমাদের জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। যাদের সক্রিয় ভুমিকায় আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দুর্গাপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
‎উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদ, উপজেলা ও পৌর বিএনপি, জেলা বিএনপি, দুর্গাপুর থানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক অঙ্গসংগঠন মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন এবং সরকারী-রেসরকারী, আধা সরকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

‎উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্নাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিক,উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, বীর-মুক্তি যোদ্ধা আনিসুর রহমান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমূখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুরের সকল বীর-মুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধাদের স্ত্রী ও সন্তান, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর