1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে বিষপানে কৃষকের আত্মহত্যা

দুর্গাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

 

দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ
জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহীর দুর্গাপুর জমানো টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে ঘাস পোড়ানো ( আগাছা নাশক) বিষ পান করে জামিল ব্যাপারী নামে এক কৃষক আত্মহত্যা করেছে।

১৩ জুন রাত সারে আটটার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির ১ নং যুগিশো ওয়ার্ডে বিষপানের ঘটনা ঘটে। দ্বিতীয় স্ত্রী বিষপানে ঘটনা টের পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন রাত ২ টার দিকে জামিল ব্যাপারি মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী সুত্রে জানাযায়, জামিল এ-র ১ম স্ত্রী শিউলী অনুমান ৭ বছর পুর্বে ০২ সন্তান (মেয়ে) কে রেখে স্বামীকে তালাক দিয়ে দেন। ভিকটিম তার ০২ মেয়ে সন্তানকে বিয়ে দেবার পর মুঞ্জুয়ারাকে ৮ মাস পূর্বে বিবাহ করে সংসার শুরু করেন। ভিকটিম অনেক কস্ট করে কৃষি কাজ, মাটি কাটার কাজ সহ অন্যান্য কাজকর্ম করে ১ লক্ষ টাকা জমিয়ে তার ২য় স্ত্রীর নিকট গচ্ছিত রাখেন। উক্ত টাকা ভিকটিম চাইলে আজ দেব, কাল দেব, বলে নানা টালবাহানা করিতে থাকে।
তাদের মাঝে মধ্যেই টাকা নিয়ে গন্ডগোল হতো।উক্ত টাকার জের ধরেই অভিমান করে বিষ পান করে বলে জানা যায়।

এবিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর