1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম আকাশ, দুর্গাপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

জাহাঙ্গীর আলম আকাশ, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌর সদরের শালঘরিয়াস্থ নিগার মঞ্জিলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ভোট কেন্দ্র ভিত্তিক বেইজ এরিয়া গঠনের জন্য এখন থেকেই কাজ করে যেতে হবে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও আইবিডাব্লিউএফ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিম প্রমুখ।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার ৭২ টি ভোট কেন্দ্রের ১৪৪ জন কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর