1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে জাতীয় যুব দিবস-২০২৫  পালিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহীর দুর্গাপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

১২ আগস্ট (মঙ্গলবার) সকালে বর্ণাঢ্য র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা শেষে  সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও যুব সংগঠনকে নিবন্ধন সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণ ব্যাচ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবরিনা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,  আ.ন .ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা, মেহেদী হাসান, এছাড়াও উপস্থিত  ছিলেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব, মোহাইমেনুল হক রেন্টু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, উদ্যোক্তা আব্দুর রহিম
‎ সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, যুবরা’ই দেশের প্রাণশক্তি। এদের উপর দেশের অনেক কিছু নির্ভর করে।  মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর