1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে চতুর্থ শ্রেণীর শিশু ধর্ষণ চেষ্টার  অভিযোগে জনতার হাতে বৃদ্ধ আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

দুর্গাপুর প্রতিনিধি রাজশাহী
মোঃ জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহী দুর্গাপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আব্দুস সাত্তার নামের (৬৮) বছরের এক বৃদ্ধকে আটক করেছে গ্রামবাসী। এ সময় আটক ওই বৃদ্ধ এর গলায় জুতার মালা ও মুখে চুনকালি মেখে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় এলাকা বাসি

আজ সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার সায়বাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধ একই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আব্দুস সাত্তার শিশুটিকে ফুসলিয়ে জোর করে বাড়ির পাশে বাঁশঝাড়ের দিকে নিয়ে যান। এরপর শিশুটির পোশাক টেনেহিচরে খোলার চেষ্টা চালায় একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার চেঁচামেচি শুরু করলে তিনি সেখান থেকে পালিয়ে জান

শিশুটি কান্না করতে করতে বাসায় এসে তার দাদিকে ঘটনাটি খুলে বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন পরের শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পালিয়ে যাওয়া অভিযুক্ত আব্দুর সাত্তারকে একটি পুকুরপাড় থেকে আটক করেন স্থানীয় এলাকাবাসী।

সায়বাড় গ্রামের গ্রাম পুলিশ রমজান আলী বলেন, আব্দুস সাত্তার একজন লম্পট এ ধরনের অনেক খারাপ অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর আগে নওদা সায়বাড় গ্রামে এক প্রতিবন্ধীর সঙ্গে এ ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন। এ ঘটনায় তাকে জরিমানা দিতে হয়েছিল

শিশুটির দাদি জানান, আজ সোমবার সকালে বৃষ্টির সময় তার নাতি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

বের হওয়ার ঘণ্টাখানেক পরে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে উক্ত ঘটনা বলার সময় সে জ্ঞান হারিয়ে ফেলে। শিশুটির গলা বুকে আঙ্গুলের আঁচড়ের দাগ রয়েছে এলাকাবাসী ও তার পরিবার এমন ঘটনায় ওই বৃদ্ধের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর