1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে আম বাগানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত




আতাউর রহমান বাগমারা, রাজশাহী প্রতিনিধি:

‎রাজশাহী দুর্গাপুরে আমবাগান থেকে শুভ আহম্মেদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

‎জানাগেছে, সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসী গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে। শুভ আহম্মেদ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে দুর্গাপুর থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

‎স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শুভ আহম্মেদ রাজশাহী সরকারি কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তারা দুই ভাই বড় ভাই শিমুল নওগাঁ জেলার আত্রাই উপজেলায় একটি এনজিও তে চাকরি করেন। শুভ আহম্মেদ যখন কথা বলতো কথা আটকে যেত তোতলা প্রকৃতির ছিলো। তার প্রতিবন্ধী কার্ডও আছে। কথায় কথায় রেগে যেতো। তার বাবার কানপাড়া বাজারে একটি চায়ের দোকান আছে। চা বিক্রির দুই হাজার টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শুভ আহম্মেদের মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে গত সোমবার রাত ৯ টার দিকে শুভ রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন মঙ্গলবার (২০ মে) সকালে আসাদুল ইসলাম নামের এক কৃষক তার শষা ক্ষেত থেকে আসার পথে আমবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় শুভ আহম্মেদকে আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তার পরিবারের নিকট খবর পাঠান। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

‎বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয় । এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর