1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে অসাংগঠনিক কার্যকলাপ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত



দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ


রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপ অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার ৭ ( সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রেসক্লাব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন,“দলকে টিকিয়ে রাখতে নেতাদের ভোগী নয়, ত্যাগী হতে হবে। ব্যক্তিগত আক্রোশ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিভেদ তৈরি হচ্ছে। এতে দলীয় ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

বিদয় অভিযোগ করে বলেন, “কিছু কথিত নেতা আওয়ামী লীগের মদদপুষ্ট হয়ে দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপির আন্দোলন ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে তারা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে।”

অন্যদিকে, গত দুইদিন আগে রাজশাহীতে আয়োজিত কিছু নেতার সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে “বিএনপিকে অস্থিতিশীল প্রমাণ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে এবং দ্রুত জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, মাসুম রানা, খোদা বক্স, রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক ও মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান ও আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, সাবেক সম্পাদক ফারুক মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সুজন আলীসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীরা।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ আগষ্ট শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর