1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দীপন চেয়ারম্যানকে দলীয় পদ পদবী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, সারিয়াকান্দির তরুণ প্রজন্মের

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

এম কে হীরা মানিক,সরিয়াকান্দি উপজেলা প্রতিনিধি :

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সারিয়াকান্দী উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দিপন প্রামাণিকের দলীয় পদ পদবীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা এবং বিএনপির দলীয় উচ্চ পর্যায়ে লবিং করে চলেছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিএনপি প্রেমী তরুণ প্রজন্ম। দলীয় পদ পদবীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন তারা। জানা যায়, দুঃসময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকে দিন রাত লড়াই সংগ্রাম করেছেন তিনি। স্বৈরাচার বিরোধী যেকোনো আন্দোলনে বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করা এক বীর সৈনিক, কর্মী তৈরীর দক্ষ কারিগর, সারিয়াকান্দি তরুণ প্রজন্মের আইডল তিনি। তরুণ প্রজন্মের অনেকে বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টের পর দলের কিছু সুবিধাবাদীরা সুবিধা নেওয়ার জন্য ষড়যন্ত্র করে দিপন প্রামাণিককে ফাঁসিয়ে দিয়ে পদ পদবী থেকে বহিষ্কার করে নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকার কথা ভেবে, দলের বর্তমান ক্রাইসিসে একজন দক্ষ সংগঠক, সৎ ও যোগ্য ব্যক্তিত্ব হিসেবে আনোয়ার হোসেন দিপন প্রামাণিকের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সারিয়াকান্দির বিএনপির সমর্থক ও বিএনপি প্রেমী তরুণ প্রজন্ম, শুভাকাঙ্ক্ষী এবং সুশীল সমাজ। তাই সকলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার চান। এবং সেই সাথে দলকে সুসংগঠিত রাখতে বিএনপির অঙ্গ দলের গুরুত্বপূর্ণ পদে রাখতে জোর দাবী নিয়েছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর