1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎তিনটি হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর আদালতের মাধ্যমে কারাগারে ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত


‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎​লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানাকে (৪৫) ২০১৩ সালের আলোচিত পৃথক তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎বুধবার (২৫ মার্চ) দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
‎​
‎পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার নিজ বাসভবন থেকে সোহেল রানাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় সংঘটিত তিনটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
‎​
‎পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, সোহেল রানা ২০১৩ সালের নাশকতামূলক কর্মকাণ্ড এবং তিনটি হত্যা মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত আসামি। গতকাল তাকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
‎​
‎সোহেল রানাকে আদালতে তোলার সময় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামায়াত নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জেলায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর