1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

গ্রাম বাংলা নিউজ ডেক্স:

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সকল প্রকার তামাকপণ্যের মূল্য ও কর বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে ) সকালে টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, তামাক বিরোধী কর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ডা. শিলভানা আক্তার,রুবিনা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহালম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম ও শুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ ও সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,তামাকের সহজলভ্যতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকারের উচিত সকল তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার নিরুৎসাহিত করা এবং কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করা।
তারা আরও বলেন, বর্তমান তামাক করনীতি তামাক কোম্পানিগুলোর পক্ষে সহায়ক,যা জনস্বাস্থ্যকে অবহেলা করে। তাই বাজেটে তামাকজাত পণ্যের উপর নির্ভরযোগ্য কর বৃদ্ধির ব্যবস্থা রাখা জরুরী। যেন এই জাতীয় পন্য ব্যবহারে মানুষ অনীহা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর